শেরপুরে আড়াই লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল

শেরপুর প্রতিনিধি
১১ জুলাই ২০১৮, ১৭:৩০আপডেট : ১১ জুলাই ২০১৮, ১৭:৩০

ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা শেরপুরে এবার ২ লাখ ৪৭ হাজার ৫৫০ শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (১১ জুলাই ) দুপুরে জেলা হাসপাতাল সভাকক্ষে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

সভায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোবারক হোসেন জানান, আগামী ১৪ জুলাই জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে শেরপুর জেলায় ৬-১১ মাস বয়সী ২৬ হাজার ৯৫০ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ২০ হাজার ৬০০ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুলসহ মোট ২ লাখ ৪৭ হাজার ৫৫০ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।
মোবারক হোসেন জানান, জেলায় স্থাপিত ১ হাজার ৩৩৮টি কেন্দ্রে ওই ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি ২ হাজার ৬৭৬ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।
সিভিল সার্জন ডা. রেজাউল করিম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মোবারক হোসেন। এসময় জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নাহিদ কামালসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্র্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের