তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ জুলাই ২০১৮, ১১:১১আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১১:১১

তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ বুধবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয়েছে । তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাত থেকে মুষলধারে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী আওয়ামী লীগ থেকে তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল হক (নৌকা), বিএনপি থেকে দুইবাবের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন মনি (ধানের শীষ), বিএনপি বিদ্রোহী তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা খান (আনারস) ও জাসদ থেকে তারাকান্দা উপজেলা শাখা জাসদের সভাপতি মো. শহীদুল হক (মশাল)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মোছা. হোসনে আরা আকন্দ ও আওয়ামী লীগের সালমা আক্তার খাতুন।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তারাকান্দা উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. নজরুল ইসলাম নয়ন চৌধুরী, ২০ দলীয় জোট মনোনীত জমিয়তে উলামায়ে ইসলাম দল থেকে মাওলানা মো. খাইরুল ইসলাম মণ্ডল ও ইসলামী ঐক্যজোটের মো. শরীফ হাছান আকন্দ।

তারাকান্দার উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৬৭৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ২৬৩ ও নারী ভোটার ১ লাখ ৬ হাজার ৬৭৩ জন। উপজেলার ৭২টি ভোটকেন্দ্রের ৬২৩টি কক্ষে ভোটগ্রহণ হচ্ছে।

নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘সকাল ৮টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সকাল থেকে ভোটার উপস্থিতি কম ছিল।’ বৃষ্টি কমে আসলে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানান তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম