অপরিচ্ছন্ন খাবার পরিবেশনের দায়ে জামালপুরে হোটেল মালিককে জরিমানা

জামালপুর প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫০ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫১

জামালপুর জামালপুর সদর উপজেলায় খাদ্যে রং মেশানো এবং অপরিচ্ছন্ন খাবার পরিবেশনের অভিযোগে দুটি হোটেলের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলশিপুর বাজারে অভিযান চালিয়ে অভিযুক্তদের ছয় হাজার টাকা জরিমানা করা হয়। রাতে জেলা প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জেলা প্রশাসন।

সাজা পাওয়া দুজন হলেন– তুলশিপুর গ্রামের খাদেম আলীর ছেলে মো. সাইফুল ইসলাম এবং মৃত হযরত আলীর ছেলে মো. মুনছুর আলী।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুমার কুন্ডু ওই অভিযান পরিচালনা করেন। ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪২ ও ৪৩ ধারায় দুই হোটেল মালিককে মোট ছয় হাজার টাকা জরিমানা করেন তিনি। জামালপুর জেলা স্যানিটারি পরিদর্শক ও সদর থানার পুলিশ অভিযানে অংশ নেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাসদ কার্যালয় থেকে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবি বাসদের
জাসদ কার্যালয় থেকে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবি বাসদের
বিএনপি টিকেই আছে চাঁদাবাজি-দখলদারিত্বের ওপর: সারজিস
বিএনপি টিকেই আছে চাঁদাবাজি-দখলদারিত্বের ওপর: সারজিস
দুই হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
দুই হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
রাড্ডায় হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৯, লুণ্ঠিত মালামাল উদ্ধার
রাড্ডায় হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৯, লুণ্ঠিত মালামাল উদ্ধার
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র