ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৮, ০৯:৪৬আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ০৯:৫০

বন্দুকযুদ্ধ ময়মনসিংহ মহানগরীর কালিবাড়ি বাইলেন এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শরীফুর রহমান শরীফ (৩২)  নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। শনিবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শরীফ মহানগরীর কৃষ্টপুর এলাকার মরহুম নাজিম উদ্দিনের পুত্র।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, শনিবার রাত পৌনে ২টার দিকে মহানগরীর কালিবাড়ি এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ভাগ-ভাটোয়ারা করছে এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে, পরে গুলি চালাও। পুলিশও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ব্যবসায়ী শরীফকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা ও  ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। নিহত শরীফের বিরুদ্ধে মাদকসহ ৭ টি মামলা আছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম