শেরপুরে আ. লীগের ৩৭ ও বিএনপির ১২ মনোনয়নপ্রত্যাশী

শেরপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৮, ২১:৫৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৫৮

শেরপুর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসন থেকে বর্তমান সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৩৭ জন নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে সর্বাধিক ১৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শেরপুর-১ (সদর) আসনে। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন থেকে ১৪ জন মনোনয়নপ্রত্যাশীর সবাই সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। আর শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে ছয় জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলীয় সূত্রগুলোর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তবে এই তিনটি আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাত্র ১২ জন বলে দলীয় সূত্রে জানা গেছে।

শেরপুর-১ (সদর) আসন

এই আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন—বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ আতিউর রহমান আতিক, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান, সদস্য আলহাজ মো. হায়দার আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক অ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, প্রজন্ম একাত্তরের কেন্দ্রীয় সভাপতি আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী মাহবুবুল আলম, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান।

এই আসনে বিএনপি থেকে যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তারা হলেন— কারাগারে থাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ হযরত আলী, হযরত আলীর মেয়ে ডা. প্রিয়াংকা, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমান, জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, শেরপুর সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি এসএম শহিদুল ইসলাম ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম গোল্ডেন।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন

এই আসন থেকে প্রথম দিনেই কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নকলা ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। অপর মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন—কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহসভাপতি কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ আব্দুল হালিম উকিল, সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ সরকার গোলাম ফারুক ও অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

দুই আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক তথ্যসচিব ব্যারিস্টার এম হায়দার আলী, বিএনপির সাবেক হুইপ প্রয়াত আলহাজ জাহেদ আলী চৌধুরীর ছেলে কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান রিপন ও বিএনপি নেতা জায়েদুর রশীদ শ্যামল।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন

এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন— বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, শ্রীবর্দী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছরিন বেগম ফাতেমা, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহসম্পাদক কৃষিবিদ ড. ফররুখ আহমেদ ফারুক, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায়-বিষয়ক সেলের সদস্য কৃষিবিদ আল ফারুক ডিওন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইফতেখার হোসেন কাফী জুবেরী, কেন্দ্রীয় যুবলীগ নেতা খন্দকার ফারুক আহামদ, কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান রাজা, সাবেক সংসদ সদস্য প্রয়াত এমএ বারীর ছেলে মহসিনুল বারী রুমি, সাবেক সংসদ সদস্য প্রয়াত অ্যাডভোকেট আব্দুল হালিমের ছেলে নাজমুল মোবারক বিপ্লব এবং শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য এডিএম শহিদুল ইসলাম।

এই আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন—জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও অবসরপ্রাপ্ত মেজর হাসান।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম