নৌকা প্রতীকের দাবিতে ঈশ্বরগঞ্জে আ.লীগের সড়ক অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৮, ১৫:০৮আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৫:৩৬

 ঈশ্বরগঞ্জে নৌকা প্রতীকের দাবিতে সড়ক অবরোধ   ময়মনসিংহ-৮ সংসদীয় আসনে নৌকা প্রতীক বরাদ্দের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি আব্দুস সাত্তারের পক্ষে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সড়ক অবরোধ করা হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেকিমের নেতৃত্বে উপজেলা সদরে ময়মনসিংহ কিশোরগঞ্জ রুটে বেলা ১২টার দিকে সড়ক অবরোধ করা হয়। এসময় মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। দুইবারের এমপি আব্দুস সাত্তারকে গত দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না দিয়ে মহাজোটের শরীক দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামকে মনোনয়ন দেওয়া হয়। এবছরও জাতীয় পার্টির প্রার্থী ফখরুল ইমামকে মনোনয়ন দেওয়ার গুঞ্জনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনে নামেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেকিম বলেন, ‘সাবেক এমপি আব্দুস সাত্তারকে নৌকা প্রতীক না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’

এদিকে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ থাকায় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে যাত্রীরা চরম দুর্ভোগে পরেছেন।

সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ওসি আহমেদ কবীর হোসেন জানান, নৌকা প্রতীকের দাবিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেলা ১২টার পর থেকে শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম