নেত্রকোনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত-১০

নেত্রকোনা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৯, ১৫:৩৫আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৫:৫৭

নেত্রকোনা

নেত্রকোনার আটপাড়া উপজেলার নছিবপুর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

 আহতদের মধ্যে তাৎক্ষণিক শিশু আকলিমা (৫), ওয়ালিদ (২৫) ও মনিরের (২৩) নাম জানা গেলেও বাকিদের নাম জানা যায়নি। আহতদের প্রত্যেককে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

 শনিবার দুপুরে নেত্রকোনা-মদন সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের কোনও খবর পাওয়া যায়নি।

 ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিটসহ নেত্রকোনা মডেল থানা ও আটপাড়া থানার পুলিশ সদস্যরা উদ্ধার কাজ করছে। স্থানীয়রাও এ উদ্ধার কাজে অংশ নিয়েছে। নেত্রকোনা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আল-আমিন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুর্ঘটনা কবলিত গাজী এন্টার প্রাইজের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-চ ৭৭০৯) মদন থেকে ছেড়ে নেত্রকোনা যাচ্ছিলো। পরে আটপাড়া উপজেলার নছিবপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়।

ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা দেখতে আসেন নেত্রকোনা জেলা প্রশাসক (ডিসি) মো. মঈনউল ইসলাম, নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল ও নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান।

পুলিশ কর্মকর্তা ফখরুজ্জামান জুয়েল জানান, উদ্ধার কাজ চলছে। পানিতে বা বাসের নিচে কোনো যাত্রী চাপা পড়ে আছে কি-না তা খুঁজে দেখা হচ্ছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি জানান।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের