ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুল্লা গ্রামে চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত জিহাদ হোসেনকে (১৯)আটক করেছে পুলিশ। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল)মির্জা সালাহউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত জিহাদ কুল্লা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল)মির্জা সালাহউদ্দীন জানান, বুধবার সকালে শিশুর মা বাড়ির উঠানে ধান শুকাচ্ছিলেন এবং তার বাবা বাড়িতে ছিলেন না। শিশুটি ঘরের ভেতর একা একা খেলা করছিল। এ সুযোগে প্রতিবেশী জিহাদ (১৮) ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে বখাটে শিশুটিকে রেখে দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার ও ধর্ষক জিহাদকে অটক করে।






