জামালপুর জেনারেল হাসপাতালে একদিনে ১২ ডেঙ্গু রোগী ভর্তি

জামালপুর প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৯, ০৯:১০আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০৯:১০

জামালপুর জেনারেল হাসপাতারে ডেঙ্গু রোগী জামালপুর জেনারেল হাসপাতালে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। শনিবার (৩ জুলাই) এই হাসপাতালে নতুন করে আরও ১২ রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। শনিবার একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। তবে তিন জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. প্রফুল্ল কুমার সাহা জানান, গত ২২ জুলাই থেকে এ পর্যন্ত জামালপুর জেনারেল হাসপাতালে মোট ৬০ জন রোগী ভর্তি হন। এদের মধ্য ১২ জনকে ঢাকা ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ডা. প্রফুল্ল কুমার সাহা আরও বলেন, ‘সব রোগীই ঢাকা থেকে এসে ভর্তি হয়েছেন। জামালপুরে এখনও কেউ ডেঙ্গু আক্রান্ত হননি।’

আক্রান্তরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না স্বজনদের এমন অভিযোগের বিষয়ে জামালাপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার  ডা. কেএম শফিকুজ্জামান বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মশারি ও প্রয়োজনীয় ওষুধপত্র নিয়মিতভাবে সরবরাহ করা হচ্ছে।’

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান