ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ১৩:১০আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৩:১০

ডেঙ্গু মশা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আনোয়ার হোসেন (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিন জন মারা গেলেন। হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার লক্ষ্মী নারায়ণ মজুমদার এ তথ্য জানান।

লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, আনোয়ারের রক্তের অণুচক্রিকা ও রক্তের চাপ কমে যায় এবং হার্টের সমস্যা দেখা দেওয়ায় হৃদরোগ বিভাগে চিকিৎসা চলছিল। ভোর ৫টার সময় সেখানেই তার মৃত্যু হয়।
হৃদরোগ বিভাগের ডাক্তার ওয়ালিদ হোসেন জানান, আনোয়ারের হার্টের সমস্যাই বেশি ছিল।

এর আগে রবিবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় মারা যান রাসেল মিয়া (৩৫) নামে এক যুবক। তার আগে মারা যান ফরহাদ মিয়া নামে আরেক জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম