শেরপুরে বাসচাপায় নিহত ১, আহত ৩

শেরপুর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫০

শেরপুর

শেরপুরের ঝিনাইগাতীতে বাসচাপায় ইজিবাইকের যাত্রী হেদায়েতুল ইসলাম হেদা (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার দেবোত্তর এলাকায় এ ঘটনা ঘটে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবক্কর সিদ্দিক  এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হেদায়েতুল ইসলাম পেশায় আইনজীবী ও মালিঝিকান্দা ইউনিয়নের দক্ষিণ হাসলিগাও এলাকার মৃত শামসুল হকের ছেলে। আহতরা হলেন– সদর উপজেলার ঘুঘুরাকান্দি এলাকার গোলাম মোস্তফা ও আমির হোসেনসহ তিনজন।

পুলিশ জানায়, নালিতাবাড়ী থেকে রাতে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস ঝিনাইগাতী উপজেলার দেবোত্তর এলাকায় পৌঁছালে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা যাত্রীরা ছিটকে পড়েন। এসময় হেদায়েতুল ইসলাম হেদা বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আর ইজিবাইকের যাত্রী আমির হোসেন ও গোলাম মোস্তফাসহ তিনজন গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন।

ওসি আবুবক্কর সিদ্দিক বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি