ময়মনসিংহে টিসিবির ট্রাকসেলে পেঁয়াজ নেই

ময়মনসিংহ প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৯, ২২:১৯আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২২:২১

টিসিবির পণ্য বিক্রি (ফাইল ছবি) ময়মনসিংহ মহানগরীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এখনও পেঁয়াজ বিক্রি শুরু করেনি। শুধু সয়াবিন তেল, চিনি ও ডাল বিক্রি করা হচ্ছে। 

ময়মনসিংহ টিসিবির অফিস প্রধান শফিকুল ইসলাম জানান, শুধু ঢাকা মহানগরীতে খোলাবাজারে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত হয়েছে। ময়মনসিংহসহ অন্যান্য বিভাগীয় শহরে খোলাবাজারে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

শফিকুল ইসলাম আরও জানান, পেঁয়াজের দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বিভাগীয় শহরগুলোতেও খোলাবাজারে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, কবে নাগাদ পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্ত নেবে এ বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি।                                    

মহানগরের চরপাড়া এলাকার বাসিন্দা কামরুল মিয়া জানান, ঢাকা মহানগরীর বিভিন্ন পয়েন্টে টিসিবি খোলা বাজারে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করলেও ময়মনসিংহ মহানগরীতে এখনও শুরু করেনি। এটা খুবই দুঃখজনক।

মহানগরী চরপাড়া বাজার গিয়ে দেখা গেছে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১০০ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। রবিবার (৩০ সেপ্টেম্বর) দেশি পেঁয়াজ ৭৫ টাকা ও আমদানি করা পেঁয়াজ ৬৫ টাকা দরে বিক্রি হয়েছিল। 

ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, ময়মনসিংহ মহানগরীর বাজারে পেঁয়াজ বিক্রির জন্য টিসিবি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। ইতোমধ্যে পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে  বাজার দর নিয়ে সভা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান