সরকারি চাল জব্দ: ডিলার-শ্রমিকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

শেরপুর প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৯, ০৯:৫০আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১০:৫৩

সরকারী চালসহ আটক পাঁচ জন

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির সময় ৪০ বস্তা (৬০ মণ) চাল জব্দ করেছে শেরপুরের গোয়েন্দা (ডিবি) পুলিশ। এছাড়াও সরকারি সিল দেওয়া ৮০টি খালি বস্তা ও একটি ট্রাকসহ ৫ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত বারোটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারে এ ঘটনা ঘটে। শুক্রবার (১ নভেম্বর) ডিবি পুলিশের এসআই হাসিবুল হাসান বাদী হয়ে ডিলারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের টহল দল নন্নী বাজার এলাকায় যায়। এসময় তারা কালোবাজারে বিক্রির জন্য রাখা ট্রাকভর্তি চাল দেখে চ্যালেঞ্জ করে। পরে ওই ট্রাক থেকে ডিলার ফিরোজ চৌধুরীর মালিকানাধীন ৪০ বস্তা চাল পাওয়া যায়। কিন্তু বস্তাগুলোতে সরকারের সিল না থাকায় পুলিশ ডিলারের গুদামে অভিযান চালায়। পুলিশ গুদাম থেকে সরকারি সিল দেওয়া ৮০টি খালি বস্তা জব্দ করে। রাতেই চাল ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৮৬০৫), চালক ও শ্রমিকসহ ৫ জনকে আটক করে পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার ডিবি পুলিশের এসআই হাসিবুল হাসান বাদী হয়ে পলাতক ডিলার ফিরোজ চৌধুরী, ট্রাক চালক মতিন মিয়া (৩৩), শ্রমিক জহুরুল মিয়া (৪২), জুয়েল মিয়া (৩৪), আনিস মিয়া (৩৪) ও মিস্টারের (৩৬) বিরুদ্ধে  মামলা দায়ের করেন।

শেরেপুর ডিবি পুলিশের ওসি মুখলেছুর রহমান জানান, এ বিষয়ে নিয়মিত মামলা হয়েছে। ৫ জনকে আটক করা হয়েছে। অভিযুক্ত ফিরোজ চৌধুরিকে গ্রেফতারে চেষ্টা চলছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
৮-১০ ঘণ্টা দাঁড়িয়েও গ্যাস পাচ্ছি না, দাম বাড়ানোর পাঁয়তারা বলছেন চালকরা
৮-১০ ঘণ্টা দাঁড়িয়েও গ্যাস পাচ্ছি না, দাম বাড়ানোর পাঁয়তারা বলছেন চালকরা
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা