ময়মনসিংহে দুই জেএমবি সদস্য আটক

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৯, ১৮:০৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৮:০৯

আটক দুই জন ময়মনসিংহে দুই জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। র‌্যাব-১৪ এর একটি দল তাদেরকে আটক করেছে। তারা হলো- আয়াতুল্লা আল কাদির (১৯) ও আবু আব্দুল্লাহ সোয়াইব (২৫)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন জানান, বুধবার (২৫ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর দিঘারকান্দা বাইপাস আকিজ পেট্রোল পাম্পের পেছনে অভিযান চালানো হয়। নির্মাণাধীন একটি বাড়িতে গোপন বৈঠকের সময় তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে কয়েকটি উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

কর্নেল এফতেখার উদ্দিন জানান,আয়াতুল্লা আল কাদিদের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় ও সোয়াইবের বাড়ি চট্টগ্রামের লোহাগড়া উপজেলায়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিজেদের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম