শৈত্যপ্রবাহে বোরো ধানের বীজতলা নষ্টের আশঙ্কা

জামালপুর প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২০, ১৯:২৪আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৯:২৭

শৈত্যপ্রবাহে বোরো ধানের বীজতলা নষ্টের আশঙ্কা গত কয়েক দিনের প্রচন্ড শীত, ঘন কুয়াশা আর হালকা বৃষ্টিতে জামালপুরে নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। বেশিরভাগ বীজতলার চারা হলদে ও লালচে রঙ ধারণ করে মরে যাচ্ছে। এতে বিপাকে পড়েছেন এ অঞ্চলের কৃষকেরা। তবে কৃষি বিভাগ বলছে, শৈত্যপ্রবাহ স্থায়ী না হলে বোরোর চারার ক্ষতির তেমন কোনও আশঙ্কা নেই।

জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের তারাকান্দি, গোবিন্দপুর, ফতেপুর গ্রামে ও তিতপল্যা ইউনিয়নের পক্ষিমারী, কৈডুলা-শাহবাজপুর গ্রামে সরেজমিনে দেখা গেছে, আক্রান্ত হয়েছে বোরো ধানের বীজতলা। হলুদ ও লালচে রঙ ধারণ করে নষ্ট হচ্ছে চারা।

গোবিন্দপুর গ্রামের ইউপি মেম্বার শহীদ মিয়া, একই গ্রামের কৃষক আব্দুল করিম, সুলতান মিয়া, শামছুল হক, তারাকান্দি গ্রামের কৃষক আকছেদ মিয়া, আবুল হোসেন ও মনোয়ার মন্ডলের সঙ্গে কথা হয়। তারা জানান, প্রচণ্ড ঠান্ডা আর ঘন কুয়াশার কারণে বীজতলায় চারাগুলোর পাতায় কুকড়া লেগে যাচ্ছে। প্রচণ্ড শীতে বীজের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। এ অবস্থা থাকলে বোরো ধান রোপন নিয়ে আশঙ্কা থাকবে।

একই এলাকার কৈডুলা-শাহবাজপুর গ্রামের কৃষক বারেক মন্ডল ও কাদের মিয়া বলেন, ‘বোরো ধানের বীজতলা শুকিয়ে লালচে রঙ ধারণ করেছে। এখন ধানের বীজতলার খুবই নাজুক অবস্থা। সামনের আবহাওয়া আরও খারাপ হলে পরিস্থিতি আরও ভয়াবহ রুপ ধারণ করবে।

জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন, ‘কিছু কিছু জায়গায় বোরো ধানের বীজতলা নষ্ট হলেও বেশিরভাগ বীজতলা ভালো রয়েছে। তবে শৈত্যপ্রবাহ স্থায়ী হলে বোরো ধানের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।’

কৃষি বিভাগ সূত্র জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৩৫ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বোরো চাষের লক্ষ্যমাত্রা পূরণের জন্য এবার ৭ হাজার ৫০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হচ্ছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম