হাসপাতাল থেকে শিশু চুরির তিন ঘণ্টা পর উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২০, ১৯:২৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৯:২৬

কিশোরগঞ্জ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিন মাস বয়সি এক শিশু চুরির ঘটনা ঘটেছে। তিন ঘণ্টা পর পুলিশ শিশুটিকে উদ্ধার করেছে। রবিবার (১৯ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে। চুরির অভিযোগে মায়মুনা বেগম (৩০) নামের এক নারীকে আটক করা হয়।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী জানান, শিশুটিকে উদ্ধার ও মায়মুনাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মায়মুনা মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের থানাহাটি গ্রামের আজিজুল হক গাজী মিয়ার মেয়ে।
ওসি জানান, ময়না বেগম মিঠামইন উপজেলার নবাবপুর গ্রামের জামাল মিয়ার স্ত্রী। তিনি রবিবার সকালে তিন মাস বয়সি মেয়ে রোকাইয়াকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যান। সকাল সাড়ে ১০ টার দিকে হাসপাতালে মায়মুনার কোলে শিশুটিকে রেখে ওষুধ নিতে যান। তখন শিশুটিকে নিয়ে পালিয়ে যান মায়মুনা। খবর পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুপুর দুইটার দিকে ঢাকি ইউনিয়নের নতুন বাজার এলাকার একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের