জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২০, ১৩:০০আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৩:০৮

জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত ময়মনসিংহের তারাকান্দায় পারিবারিক জমি নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আবুল হাশেম (৬৫) উপজেলার মাইলোড়া গ্রামের অধিবাসী। এই ঘটনায়  আবুল কালাম ও নাজিমউদ্দিন নামে দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষকের মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক জমির ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে হাশেম ও কাজিমুদ্দিনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সোমবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় হাশেম গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

ওসি আবুল খায়ের বলেন, ‘ময়নাতদন্তের জন্য মৃতদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক