শ্রীবরদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৩

শেরপুর শেরপুরের শ্রীবরদীতে সোমেশ্বরী নদীর পানিতে ডুবে মদিনা (৬) ও মিশা মনি (৫) নামের দুই শিশু মারা গেছে। রানীশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী বালিজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এলাকাবাসী নদী থেকে মাছ ধরার জাল দিয়ে ওই দুই শিশুর লাশ উদ্ধার করে। মদিনা ছোট বালিজুড়ি গ্রামের ময়নাল মিয়া ও মিশা মনি রাঙ্গাজান গ্রামের মিনারুল ইসলামের মেয়ে।

বালিজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক রেজাউল করিম বলেন, ‘বিদ্যালয় ছুটির পর নদীর পাড়ে কলা গাছের ভেলায় খেলাধুলা করার সময় নদীতে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।’

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, অনুমতি সাপেক্ষে বিনা ময়নাতদন্তে দুই শিশুর লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মদিনা ও মিশা মনি মামাতো-ফুফাতো বোন। তারা বালিজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। বুধবার সকালে বাড়ি থেকে তারা বিদ্যালয়ে যায়। বিদ্যালয় ছুটি হলে তারা আর বাড়িতে ফেরেনি। পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিংও করা হয়। ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর অনেকেই জানান যে, তাদেরকে বিদ্যালয়ের উত্তর-পশ্চিম পাশের সোমেশ্বরী নদীতে কলা গাছের ভেলায় খেলতে দেখা গেছে। খবর পেয়ে তাদের পরিবারের লোকজনসহ এলাকাবাসী নদীর পাড়ে গিয়ে পানিতে তাদের স্যান্ডেল ভাসতে দেখে। পরে রাত সাড়ে ১০টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় মাছ ধরার জাল দিয়ে নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী