জামালপুরে করোনায় আক্রান্তদের ৮ জন স্বাস্থ্যকর্মী

জামালপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২০, ১৪:২৯আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২০:৩০

জামালপুর জামালপুরে এ পর্যন্ত করোনাভাইরাসে ২১ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৮ জনই স্বাস্থ্য বিভাগের কর্মী। সংশ্লিষ্টদের কাছ থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৮ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে  মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট, এসএসিএমও, ড্রাইভার ও আয়া; বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও ওয়ার্ডবয় এবং সর্বশেষ আক্রান্তের তালিকায় রয়েছে জামালপুর জেনারেল হাসপাতালের ওয়ার্ডবয় ও এমএলএসএস।

স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ায় আগে থেকেই দুই উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের শুধু জরুরি বিভাগ খোলা রেখে সীমিত আকারে কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া জামালপুর জেনারেল হাসপাতালে ১৭ এপ্রিল আরও দুজন স্টাফ আক্রান্ত হওয়ার পর থেকে আতঙ্কে রয়েছেন অন্য স্টাফরা।

জেলার ডেপুটি সিভিল সার্জন কেএম শফিকুজ্জামান জানান, সর্বশেষ গত শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত মাদারগঞ্জ, মেলান্দহ ও সদর (পৌরসভা) উপজেলায় করোনাভাইরাস শনাক্ত ৫ জনকেই রাতে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের আইসোলেশনে স্থানান্তর করা হয়েছে।

সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, জেলার প্রথম আক্রান্ত পাঁচ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। জেলায় করোনা উপসর্গ ব্যক্তিদের দ্রুত শনাক্তে স্ব স্ব উপজেলা হাসপাতাল ও কার্যালয়ে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম