ইসলামপুরে ধান কেটে দিলেন নারী এমপি হোসনে আরা

জামালপুর প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২০, ১৫:২৫আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৫:৩৪

ধান কেটে দিচ্ছেন নারী এমপি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শ্রমিক সংকট হওয়ায় জামালপুরের ইসলামপুরে কৃষকদের ধান কেটে দিয়েছেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা। সোমবার (২৭ এপ্রিল) সকালে ইসলামপুর পৌর শহরের রেলস্টেশন সংলগ্ন কৃষক হাসান আলী’র দুই বিঘা জমির ধান কাটা ও মাড়াইকার্যক্রমে অঙশ নেন তিনি।

এমপি’র সঙ্গে স্বেচ্ছা শ্রমে কৃষকের ধান কাটায় অংশ নেন কেন্দ্রীয় কৃষকলীগের নেতা কর্মীরা।

ধান কাটছেন নারী এমপি

কৃষকলীগ ইসলামপুর উপজেলা শাখার কৃষকদের ধান কাটা কমিটি’র আয়োজনে সাবেক কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান বিপ্লব, জেলা কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান জিন্নাহ ও সাধারাণ সম্পাদক হুরমুজ আলী, জেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা ডা.মোহাম্মদ হযরত আলীসহ উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা অংশ নেন।

ইসলামপুর উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন জানান, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে এ উপজেলায় ১৬ হাজার ৮৯০ হেক্টর জমিতে ৬৮ হাজার ৯১৫ মেট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম