বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
০৮ মে ২০২০, ১৩:৩৫আপডেট : ০৮ মে ২০২০, ১৩:৩৯

বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় রফিকুল ইসলাম (৫০) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রফিকুল বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় গ্রামের ফসি উদ্দিনের ছেলে।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রৌমারী সড়কে বাট্টাজোড় ইউনিয়নের কলুবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বকশীগঞ্জ হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, ঢাকা রাজধানী পরিবহনের একটি বাস বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে চালক রফিকুল গুরুতর আহত হয়। পরে তাকে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে অবস্থার গুরুত্বর হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথেই রফিকুল মারা যায়।

এসআই খোরশেদ আলম জানান, পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। বাসটিকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি