শীর্ষ সন্ত্রাসী শাওন গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ মে ২০২০, ১২:৩০আপডেট : ০৯ মে ২০২০, ১২:৩৭

শীর্ষ সন্ত্রাসী শাওন গ্রেফতার ময়মনসিংহে শীর্ষ সন্ত্রাসী শাওনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার ( ৯ মে) সকাল সাতটার দিকে মহানগরীর পুরোহিত পাড়ায় অভিযান চালায় র‌্যাব-১৪। এই সময় ইয়াসিন আরাফাত শাওনসহ সাত জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ও অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার এএসপি তফিকুল আলম। তিনি জানান, সকালে নগরীর পুরোহিত পাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ, মাদক এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী শাওনকে গ্রেফতার করা হয়। এই সময় তার সঙ্গে থাকা আরও ছয় জনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন করবে র‌্যাব। সেখানে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রগামী নিখোঁজ এফ-৩৫ যন্ত্রাংশ উদ্ধার হংকংয়ে, জব্দ করলো চীন
যুক্তরাষ্ট্রগামী নিখোঁজ এফ-৩৫ যন্ত্রাংশ উদ্ধার হংকংয়ে, জব্দ করলো চীন
বাংলাদেশের জ্বালানি ও নবায়নযোগ্য খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান
বাংলাদেশের জ্বালানি ও নবায়নযোগ্য খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান
এসেক্সে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
এসেক্সে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ডেঙ্গু মোকাবিলায় রেড ক্রিসেন্ট-রেড ক্রসের জরুরি কার্যক্রম
ডেঙ্গু মোকাবিলায় রেড ক্রিসেন্ট-রেড ক্রসের জরুরি কার্যক্রম
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়