পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা ৯শ' কেজি চাল উদ্ধার

জামালপুর প্রতিনিধি
২৬ জুন ২০২০, ২০:৪৯আপডেট : ২৬ জুন ২০২০, ২২:০১

পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা চালে বস্তা জামালপুরের ইসলামপুরের কান্দারচরে একটি ব্রিজের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৯শ' কেজি চাল উদ্ধার করেছে ডিগ্রিরচর ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) গভীর রাতে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের কান্দারচর বাজারের ফকিরপাড়া ব্রিজের দক্ষিণ পাশ থেকে চালগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ডিগ্রিরচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এস আই) মো. দেলুয়ার হোসেন।

এস আই মো. দেলুয়ার হোসেন বলেন, 'ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন স্যার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কান্দারচর বাজার এলাকায় কিছু চালের বস্তা পড়ে আছে। পরে বিষয়টি আমাকে জানালে ফোর্স নিয়ে উদ্ধার অভিযানে যাই। কান্দারচর বাজারের ফকিরপাড়া ব্রিজের দক্ষিণ পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৫০ কেজি ওজনের ১৮ বস্তা চাল উদ্ধার করি।'

তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কালোবাজারিরা চালগুলো তাদের গন্তব্যে নেওয়ার পথে পুলিশের কথা শুনে এখানে ফেলে রেখে গেছে। চালগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির হতে পারে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।'

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম