যমুনার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপরে

জামালপুর প্রতিনিধি
২৭ জুন ২০২০, ২০:৫৫আপডেট : ২৭ জুন ২০২০, ২০:৫৭

যমুনার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপরে অতি বৃষ্টি ও উজানের ঢলে যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শনিবার (২৭ জুন) বিকালে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলার নিম্নাঅঞ্চলের শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আবু সাইদ জানান, শনিবার বিকাল ৩টায় যমুনার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপরে এবং ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ১৪ দশমিক ৪৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার পাট, কাউন, চিনাসহ বিভিন্ন ফসলের ক্ষেতে পানি উঠেছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার প্রায় ১০ হাজার মানুষ। পানি বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নদী ভাঙনও।

শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের দক্ষিণ চিনাডুলি, দেওয়ানপাড়া, ডেবরাইপেচ, বলিয়াদহ, পশ্চিম বামনা, সাপধরী ইউনিয়নের আকন্দ পাড়া, পূর্ব চেঙ্গানিয়া, বেলাগাছা ইউনিয়নের কাছিমারচর, দেলীপাড়, গুঠাইলের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। পার্থশী, নোয়ারপাড়া পলবান্ধা ইউনিয়নের লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। রাস্তাঘাটে এখনও পানি ঢুকেনি তবে রাতে অনেক জায়গায় ঢুকবে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া চুকাইবাড়ী ইউনিয়নের অনেক স্থানে পানি ঢুকে গেছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম