সরিষাবাড়ীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

জামালপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২০, ১০:৫৩আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১০:৫৩

ধর্ষণ জামালপুরের সরিষাবাড়ীতে একজন রিকশাচালকের শারীরিক প্রতিবন্ধী শিশুকন্যা (৯) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার (১৬ অক্টোবর) রাতে আরিফ মিয়া (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আরিফ উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় (পুকুরপাড়) গ্রামের মৃত মেছের আলীর ছেলে। সে ধর্ষণের শিকার শিশুটির দুঃসম্পর্কের চাচা বলে জানা গেছে।

শিশুটির বাবা জানান,  গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তিনি রিকশা চালাতে বাড়ির বাইরে যান। তার স্ত্রী বাড়ির পাশে মাঠে ছাগল চরাতে যান। এ সময় বাড়ি ফাঁকা পেয়ে আরিফ ঘরে ঢুকে তার শিশুকন্যাকে ধর্ষণ করে। পরে শিশুটির মা ঘরে এসে মেয়েকে কাঁদতে দেখে তার সন্দেহ হয়। পরে মেয়েটি তার বাবা-মাকে ধর্ষণের ঘটনা জানায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. ফজলুল করীম জানান, শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে শিশুটির বাবা থানায় অভিযোগ করেন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরিফ মিয়াকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শনিবার শিশুটির ডাক্তারি পরীক্ষা এবং অভিযুক্ত ধর্ষককে আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি জানান।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন