বকশীগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টা: যুবক গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
০২ নভেম্বর ২০২০, ১৭:৩১ আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১৭:৩১

গ্রেফতার মিজান জামালপুরের বকশীগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিজান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) রাতে বকশীগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বকশীগঞ্জ থানার উপপরিদর্শক এসআই আজিজ বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার (১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার এক কিশোরী (১৩) বাথরুমে যাওয়ার সময় প্রতিবেশী মিজান (২৫) তার মুখ চেপে ধরে এবং পরনের কাপড় খোলার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আত্মীয়-স্বজনরা এগিয়ে এসে তাকে রক্ষা করে।

এসআই জানান, পরে ওই  কিশোরীর পিতা বাদী হয়ে থানায় অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পাওয়ায় রাতেই অভিযুক্ত মিজানকে গ্রেফতার করা হয় এবং এ বিষয়ে বকসীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। সোমবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি জবানবন্দির জন্য ওই কিশোরীকেও আদালতে পাঠানো হয়েছে।

বকশীগঞ্জ থানার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী উপপরিদর্শক এএসআই মো. শাহজাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামি মিজানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে, আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হক জামিন বাতিল করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আপনি আসেন, আমরা অপেক্ষা করছি’, শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে হুইপ দুলু
‘আপনি আসেন, আমরা অপেক্ষা করছি’, শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে হুইপ দুলু
অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সার ডিলার নিয়োগের চুক্তি স্থগিত রাখার সুপারিশ
অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সার ডিলার নিয়োগের চুক্তি স্থগিত রাখার সুপারিশ
‘এই মুহূর্তে’ দীপক শীলের মুক্তি চাইলেন রুহিন হোসেন প্রিন্স
‘এই মুহূর্তে’ দীপক শীলের মুক্তি চাইলেন রুহিন হোসেন প্রিন্স
টঙ্গীতে মাদ্রাসায় যৌন নির্যাতন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে শিক্ষক
টঙ্গীতে মাদ্রাসায় যৌন নির্যাতন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে শিক্ষক
সর্বাধিক পঠিত
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি