সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২০, ১৮:৪২আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৮:৪৭

 


অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ধর্ম প্রতিমন্ত্রী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, সাংগঠনিক অবকাঠামো জোরদার করে আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জননেত্রীর হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে। জননেত্রী আপনাদের ভালবেসে প্রতিমন্ত্রী উপহার দিয়েছেন। তার ভালোবাসার প্রতিফলন দিতে সকলকে ভেদাভেদ ভুলে সাধারণ মানুষের পাশে থাকতে হবে।























তিনি মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে ইসলামপুর উপজেলার চর পুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যাদের জমি আছে ঘর নাই তাদের তালিকা করে আমরা ঘর করে দেওয়ার কাজ চলমান রেখেছি। চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় সকলকে স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখারও আহ্বান জানান তিনি।
চর পুটিমারী  ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেন।

এ সময় আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুজ্জামান সুরুজ মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঃ সালাম প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ রাজ্জাক লাল মিয়া, হাবিবুর রহমান চৌধুরী শাহিন, শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগেন সাবেক সভাপতি নুর ইসলাম নুর ও দফতর সম্পাদক সালাউদ্দিন শাহসহ আরও অনেকে।
এর আগে চর গোয়ালীনি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ড্রিগির চর উচ্চ বিদ্যালয় মাঠেও এক সংবর্ধনার আয়োজন করা হয়।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান