শেখ হাসিনা একদিকে মমতাময়ী মা, অন্যদিকে দক্ষ প্রশাসক: ধর্ম প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৬

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, ‘শেখ হাসিনার বড় পরিচয় তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা। একদিকে তিনি যেমন মমতাময়ী মা, অন্যদিকে একজন দক্ষ প্রশাসক। খাদ্য ঘাটতির একটি দেশকে আজ তিনি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে পরিচিত একজন ডিজিটাল বাংলাদেশের রূপকার তিনি।’

জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব মাঠে সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে চরগোয়ালিনী, গোয়ালেরচর, গাইবান্ধা ইউনিয়ন ও পৌরসভার গুচ্ছগ্রামে বসবাসরত ৫২৪টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী ও ৫৫ জনকে এক বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘দেশ আজ খাদ্যে স্বয়সম্পূর্ণ। কেউকে আর না খেয়ে থাকতে হয় না। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেশকে সমৃদ্ধির অনন্য উচ্চতায় নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাসের বাবুল, ধর্ম প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব দিদারে আলম মাকসুদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, চেয়ারম্যান মাকছুদুর রহমান, হারুনুর রশিদ প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম