ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে বক্তাসহ নিখোঁজ ৪

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ মার্চ ২০২১, ১৮:০৯আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৯:০৯

ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে বক্তা মীর মোয়াজ্জেম হোসেন সাইফীসহ চার জন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। তারা ময়মনসিংহের মুক্তাগাছার দুল্লা গ্রামে জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল থেকে ফিরছিলেন। রবিবার (১৪ মার্চ) রাত ১২টার পর থেকে তারা নিখোঁজ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন আকন্দ।

মীর মোয়াজ্জেম হোসেন সাইফী ছাড়া অপর নিখোঁজ ব্যক্তিরা হচ্ছেন– মোয়াজ্জেম হোসেন সাইফীর ব্যক্তিগত গাড়িচালক ফয়সাল (২৪), ক্যামেরাম্যান ইমন (২৮) ও মহাদি হাসান (২৫)।

মুক্তাগাছা থানার ওসি জানান, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামি সম্মেলনের বয়ান শেষে বক্তা মীর মোয়াজ্জেম হোসেন সাইফী মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে বিদায় নিয়ে ব্যক্তিগত প্রাইভেটকার যোগে জামালপুর হয়ে রংপুরের উদ্দেশে রওনা হন। রবিবার রাত ১২টা ৫৪ মিনিটে স্ত্রী নাইমা বৃষ্টির সঙ্গে সর্বশেষ মোয়াজ্জেম হোসেন সাইফীর শেষ কথা হয়। এরপর মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কেউ রিসিভ করেননি। বর্তমানে ওই মোবাইল ফোন নম্বরটি বন্ধ আছে। নিখোঁজ হওয়ার বিষয়ে মঙ্গলবার ১৬ মার্চ বিকালে পরিবারের পক্ষ থেকে মীর মোয়াজ্জেম হোসেন সাইফীর আত্মীয় যুনায়েদ হাসান একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার জন্য পুলিশি তৎপরতা চলছে।

নিখোঁজ মীর মোয়াজ্জেম হোসেন সাইফীর আত্মীয় যুনায়েদ হাসান জানান, মুক্তাগাছায় মাহফিল শেষ করে রংপুরে অপর একটি মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তার বোনের স্বামী। তিনি সঙ্গে থাকা তিন জনকে নিয়ে প্রাইভেটকারযোগে রওনা হন। পথিমধ্যে জামালপুরে আব্দুল খালেক নামে এক ব্যক্তির বাড়িতে রাতযাপন করার কথা ছিল। কিন্তু তিনি সেখানে যাননি।

সাইফীর বাড়ি গাজীপুরের টঙ্গীতে। তিনি ঢাকার বায়তুর মামুর জামে মসজিদের খতিব। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ইসলামি ওয়াজ মাহফিলে বক্তা হিসেবে বয়ান করে আসছিলেন।

এদিকে, মুক্তাগাছা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার পরিচালক তারিক বিন সুলাইমান জানান, প্রধান বক্তা হিসেবে বয়ান শেষে মীর মোয়াজ্জেম হোসেন সাইফী রাত ১২টার পরে খাওয়া-দাওয়া শেষে বিদায় নিয়ে জামালপুর হয়ে রংপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তিনিসহ চার জন নিখোঁজ হওয়ার ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ উদ্বিগ্ন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম