বন্যহাতির সঙ্গে গ্রামবাসীর যুদ্ধ: একজনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
২৯ মে ২০২১, ১০:০০আপডেট : ২৯ মে ২০২১, ১০:০০

শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে অপূর্ব মারাক (৪৮) নামে গারো সম্প্রদায়ের একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী পাহাড়ি মায়াঘাসি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ৩০-৪০টি বন্যহাতির দল উপজেলার মায়াঘাসি ও পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার রঙ্গনপাড়া গ্রামের বেশকিছু এলাকায় তাণ্ডব চালায়। এ সময় হাতির দলটি গাছের কাঁঠাল খেয়ে সাবাড় করতে থাকে। এতে হাতি উপদ্রুত দুই গ্রামের কয়েকশ’ লোকজন মশাল, সার্চ লাইট ও সাইরেন বাজিয়ে হাতির তাণ্ডব ঠেকানোর চেষ্টা চালিয়ে আসছিল। হাতির দলটিও লোকালয়ে আসার চেষ্টা চালায়। এভাবে মধ্যরাত পর্যন্ত মানুষ ও বন্যহাতির যুদ্ধ চলে। একপর্যায়ে হাতির দলটিকে তাড়া করলে দলছুট একটি হাতি পেছনে পড়ে যায়। একইভাবে হাতির দলকে পাহাড়ের দিকে তাড়িয়ে দিয়ে ফেরার সময় দলছুট হয়ে পেছনে পড়েন অপূর্ব মারাক। এমতাবস্থায় দলছুট হাতিটি অপূর্বকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মেরে হত্যা করে। কিছুক্ষণ পর এলাকাবাসী তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’