ময়মনসিংহ মেডিক্যালে আরও ১৮ মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ জুলাই ২০২১, ১০:৫৫আপডেট : ৩০ জুলাই ২০২১, ১০:৫৫

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্য হয়েছে। তাদের মধ্যে আট জন করোনায় ও ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। শুক্রবার (৩০ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের জোবেদা (৯০), বাহার (৫০), হালুয়াঘাটের রুহুল আমিন (৫৬), ফুলপুরের দুলাল (৬৫), মোসলেম উদ্দিন (৫৭), শেরপুর সদরের রহিমা (৪০), নেত্রকোনার বারহাট্টার মালেকা (৪৫) ও জামালপুর সদরের রফিকুল (৭২)।

করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন—টাঙ্গাইল সদরের মনি (৫৫), মধুপুরের জহর আলী (৮০), ময়মনসিংহ সদরের সুফিয়া জামান (৭০), আনোয়ারা (৬০), তারাকান্দার আব্দুল খালেক (৬০), ফুলপুরের সোলেমা (৫৭), মুক্তাগাছার শামসুন্নাহার (৬৮), নেত্রকোনা সদরের রবিউল (৮০), জামালপুরের ইসলামপুরের আবুল খায়ের (৬০) ও সদরের জোবেদা (৪৫)।

ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় ৬৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৭২ জন এবং আইসিইউতে ২২ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৬১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষায় ৪৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫৩৩ জনের। আর সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৬৫ জন।

/এসএইচ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম