জাতিসংঘের পুরস্কার পেলো বাংলাদেশের বিনা ও শামসুন নাহার

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ১৮:০৮আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৮:০৮

প্লান্ট মিউটেশন ব্রিডিংয়ে অবদানের জন্য জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং কৃষি ও খাদ্য সংস্থার (এফএও) ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট’ পুরস্কার পেয়েছে ময়মনসিংহের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। একইসঙ্গে বিনার বিজ্ঞানী ড. শামসুন নাহার বেগম ব্যক্তিগতভাবে প্লান্ট মিউটেশন ব্রিডিংয়ে অসামান্য অবদানের জন্য পুরস্কার পেয়েছেন।

সোমবার (২ আগস্ট) জাতিসংঘের আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার বিষয়টি জানতে পারেন বিনা কর্তৃপক্ষ। ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের বিনা ও ড. শামসুন নাহার এ পুরস্কার পান। এ উপলক্ষে মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে বিনার সভা কক্ষে সাংবাদিক সম্মেলন ডেকে এই তথ্য নিশ্চিত করেন।

সেখানে বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম জানান, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে বিজ্ঞানীরা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বিজ্ঞানীরা পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে মিউটেশন ব্রিডিং, কনভেনশনাল ব্রিডিং ও অন্যান্য উন্নত কলাকৌশল প্রয়োগ করে ধান, গম, ডাল, তেলসহ উদ্যানতাত্ত্বিক উচ্চফলনশীল ফসলের উন্নত গুণসম্পন্ন উৎপাদন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও জানান, বিনার বিজ্ঞানীরা ১৮টি ফসলের ১১৭টি উন্নত জাত উদ্ভাবন করে কৃষিতে অবদান রেখেছেন। জাতিসংঘের আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় বিজ্ঞানীরা আরও উন্নত জাত উদ্ভাবনে উৎসাহী হবেন।

এদিকে নারী ক্যাটাগরিতে জাতিসংঘের আন্তর্জাতিক উইমেন ইন প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং পুরস্কার পাওয়া বিনার বিজ্ঞানী ড. শামসুন নাহার বেগম জানান, জাতিসংঘের আন্তর্জাতিক অ্যাওয়ার্ড সম্মাননা পেয়ে তিনি আবেগাপ্লুত। এ ধরনের অ্যাওয়ার্ড বিনার নবীন বিজ্ঞানীদের কাজে উৎসাহ জোগাবে।

প্রসঙ্গত, সেপ্টেম্বরে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাধারণ অধিবেশনে পুরস্কারটি বাংলাদেশ সরকারের কাছে তুলে দেওয়ার কথা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের