ময়মনসিংহ মেডিক্যালে একদিনে আরও ১৫ মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
১০ আগস্ট ২০২১, ১০:১০আপডেট : ১০ আগস্ট ২০২১, ১০:১০

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাত জন করোনা পজিটিভ ও আট জন উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়াদের মধ্যে ময়মনসিংহের পাঁচ জন, টাঙ্গাইল ও নেত্রকোনার একজন করে রোগী ছিলেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের সাত জন এবং নেত্রকোনার একজন রোগী মারা গেছেন।

মঙ্গলবার (১০ আগস্ট) ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪১০ জন এবং আইসিইউতে ২১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৪৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

এদিকে জেলার সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৫টি নমুনা পরীক্ষায় ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে ১৭ হাজার ৮৫০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৮৪ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান