যত্রতত্র ময়লা ফেললে ধরবে ক্যামেরা

ময়মনসিংহ প্রতিনিধি
২২ আগস্ট ২০২১, ১৪:২৭আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৪:২৭

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা ব্যক্তিদের ধরতে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। যারা ডাস্টবিন বা নির্ধারিত স্থানে ময়লা ফেলবে না, তাদেরকে শনাক্ত করে প্রথমবার সতর্ক করা হবে। কিন্তু আবার ধরা পড়লে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে মসিক কর্তৃপক্ষ।

মসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, মহানগরীর কিছু জায়গায় যেখানে নাগরিকরা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে থাকে, এরকম ৫০টি পয়েন্ট বেছে নেওয়া হয়েছে। ওইসব পয়েন্টে ৫০টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। ইতোমধ্যে ২৭টি ক্যামেরা বসানো হয়েছে। বাকি ২৩টি বসানোর কাজ আগামী এক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।

মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, গত এক বছর ধরে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলার জন্য নাগরিকদের নানাভাবে উদ্বুদ্ধ করে আসছে সিটি করপোরেশন। এরপরও নাগরিকরা সচেতন না হয়ে দিন-রাত যেখানে-সেখানে ময়লা ফেলে। সড়কের বিভিন্ন স্থানে আবর্জনা জমে থাকায় পরিবেশ নষ্ট হচ্ছে। এ নিয়ে সচেতন নাগরিক সমাজের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাই সিটি মেয়র নগরীর ৫০টি পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে পর্যবেক্ষণের উদ্যোগ নিয়েছেন। সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার কক্ষে ডিসপ্লের ব্যবস্থা রাখা হয়েছে এবং সেখান থেকেই সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

নাগরিকদের ক্যামেরা স্থাপনের বিষয়টি জানাতে মাইকিংসহ নানা ধরনের প্রচারণার ব্যবস্থা করা হয়েছে। প্রথমদিকে ময়লা ফেলা ব্যক্তিদের শনাক্ত করে সতর্ক করা হবে। এরপরও ওই ব্যক্তি নিষেধাজ্ঞা অমান্য করে ময়লা ফেললে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

সিটি করপোরেশনের সিসিটিভি ক্যামেরা বসিয়ে ময়লা-আবর্জনা ফেলার বিষয়টি পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়ায় খুশি নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ। 

জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল কালাম জানান, ময়মনসিংহ মহানগরী সিটি করপোরেশনে উন্নীত হলেও নাগরিকদের মাঝে সচেতনতা বাড়েনি। বিশেষ করে সারাদেশের মানুষ ময়মনসিংহ নগরীকে ময়লা-আবর্জনার শহর হিসেবেই চেনে। একটি পরিচ্ছন্ন নগরী গড়তে সিটি করপোরেশন সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়ায় কিছুটা আশ্বস্ত হয়েছে নাগরিকরা।

তবে শুধু সিসিটিভি ক্যামেরা বসালেই হবে না, সিটি কর্তৃপক্ষকে তদারিক এবং কঠোর আইন প্রয়োগে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তা না হলে এ উদ্যোগ কোনও কাজে আসবে না বলে জানান তিনি।

সিটি মেয়র ইকরামুল হক টিটু বাংলা ট্রিবিউনকে জানান, পরিচ্ছন্ন ও সুন্দর মহানগরী গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হলেও কোনও কাজে আসেনি। দিনের পরিবর্তে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলার জন্য নগরবাসীকে উদ্বুদ্ধকরণে কাজ করা হয়েছে। কিন্তু দিনরাত যেখানে-সেখানে ময়লা ফেলে তারা। সিসিটিভি ক্যামেরা স্থাপনের পর পর্যবেক্ষণের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পরিচ্ছন্ন নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি