প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণে অন্তঃসত্ত্বার অভিযোগে গ্রেফতার ৩

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ আগস্ট ২০২১, ২১:৪৭আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২১:৪৭

ময়মনসিংহের ফুলপুরে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর মা ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনের নামে মামলা করলে বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের গায়রা পূর্বপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।  

গ্রেফতাররা হলেন- উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের গায়রা পূর্বপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে শামীম (১৮), জালাল উদ্দিনের ছেলে পারভেজ মোশারফ (২১) ও মৃত সাগির মাহমুদের ছেলে হাতেম আলী (৫০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর মা ঢাকায় বাসাবাড়িতে গৃহকর্মী ও তার বাবা দিনমজুরের কাজ করেন। মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে একা পেয়ে ওই বাকপ্রতিবন্ধীকে প্রথমে শামীম মিয়া তারপর পারভেজ ও হাতেম একাধিকবার ধর্ষণ করে। পরে মা ঢাকা থেকে এসে দেখেন মেয়ে অন্তঃসত্ত্বা। জিজ্ঞাসা করলে, ইশারায় অভিযুক্তদের নাম উল্লেখ করেন। এরপর গ্রাম্য সালিশে বিচার না পেয়ে থানায় মামলা করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্তদের গ্রেফতার করে বিকালে ময়মনসিংহের আদালতে পাঠানো হয়েছে। আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
সর্বশেষ খবর
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন