সভা চলাকালে উপজেলা আ.লীগ কার্যালয়ের মেঝে দেবে আহত ১০

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৪

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে দলীয় কার্যালয়ের মেঝে দেবে দলটির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য গোলাম আবু ইসহাক, যুগ্ম সাধারণ সম্পাদক ও মেন্দিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লোকমান হেকিম, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী, নূরুল হুদা জুয়েল, গাজিপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান, খালিয়াজুরী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহারেন্দ্র দেব রায়সহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে দলীয় কার্যালয়ের মেঝে প্রায় পাঁচ ফুট নিচে দেবে যায়। এতে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

জানা গেছে, খালিয়াজুরী কলেজ মাঠ সংলগ্ন এলাকায় রাস্তার পাশের জলাশয়ে মাটি ভরাট করে পাঁচ বছর আগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রতিষ্ঠা করা হয়। প্রায় দুই শতক জমির ওপর নির্মিত আধাপাকা ঘরটির মেঝে আজ দেবে যায়।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম