গরিবের ৮ কোটি টাকা আত্মসাৎ, ৩ কর্মকর্তা ৬ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ২২:২১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২২:২৩

ময়মনসিংহের ধোবাউড়ায় অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচিসহ (ইজিপিপি) বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আট কোটি ২৫ লাখ ৫২ হাজার ৮৬৪ টাকা আত্মসাতের অভিযোগে তিন সরকারি কর্মকর্তা ও ছয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল সোমবার (২০ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি ময়মনসিংহ জেলা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন- ধোবাউড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসেন উজ্জ্বল, উপ-সহকারী প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী শাহীনুর ফেরদৌস, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক, ধোবাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান এরশাদুল হক, পোড়াকান্দুলীয়া ইউনিয়নের চেয়ারম্যান স্বপন তালুকদার, গোয়াতলা ইউনিয়নের চেয়ারম্যান জাকিরুল ইসলাম, ঘোষগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শামছুল হক ও বাঘবেড় ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ রব্বানী সুমন। এছাড়া আরও অজ্ঞাত ১০-১২ জনকে মামলায় আসামি করা হয়েছে।

দুদকের ময়মনসিংহের উপ-পরিচালক ফারুক হোসেন জানান, এ নিয়ে আদালতে একটি মামলা ও দুদককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত তাদের কাছে কোনও কাগজ আসেনি।

প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে ময়মনসিংহ আদালতে কর্মকর্তা ও চেয়ারম্যানসহ ৯ জনকে আসামি করে মামলা দায়েরের বিষয়টি ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুজ্জামান শুনেছেন বলে জানান। তবে এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, একই প্রকল্পের বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন মামলার বাদী প্রিয়তোষ বিশ্বাস বাবুল। এর পরিপ্রেক্ষিতে সচিবের প্রতিনিধি হিসেবে সরেজমিন তদন্ত করেন উপ-সচিব মনিরুজ্জামান। ইতোমধ্যে তিনি অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।

/এফআর/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম