বাণিজ্যমন্ত্রীর ‘ব্যক্তিগত কর্মকর্তা’ পরিচয় দিয়ে আটক প্রতারক

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ২১:০৪আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২১:০৪

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করার সময় রাসেল গোলন্দাজ (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে দুই ব্যক্তির পাসপোর্ট করে দেওয়ার জন্য পাসপোর্ট অফিসে বসে উপ-পরিচালকের সুপারিশ করলে এ নিয়ে সন্দেহ হয় এবং তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে প্রতারক প্রমাণিত হওয়ায় কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়। আটক রাসেল গোলন্দাজের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে।

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. হাফিজুর রহমান জানান, মঙ্গলবার বিকালে পাসপোর্ট করে দেওয়ার জন্য দুই ব্যক্তিকে সঙ্গে নিয়ে রাসেল গোলন্দাজ তার অফিসে আসেন। এ সময় তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত কর্মকর্তা পরিচয় দিয়ে দুই জনের পাসপোর্ট করে দেওয়ার জন্য সুপারিশ করেন। তার কথাবার্তা অসংলগ্ন মনে হলে তাকে আটক করা হয়। তার কাছ থেকে জাতীয় পরিচয় পত্র এবং ভারতীয় হাইকমিশনারের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসায়ীর আইডি কার্ড উদ্ধার করা হয়। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। পাসপোর্ট করতে আসা জাল-জালিয়াতির সঙ্গে জড়িত যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।

মডেল থানার ওসি শাহ কামাল জানান, প্রতারণার অভিযোগে রাসেল গোলন্দাজের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল আদালতে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান