প্রকৌশলীর বাসা বানাতে দরপত্র ছাড়াই কাটা হলো গাছ  

জামালপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২১, ১২:০৭আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১২:০৭

জামালপুর শহরের বসাক পাড়ায় গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীর বাসভবন নির্মাণে ৬০-৭০ টি গাছ কাটা হয়েছে। গাছগুলো কাটার সময় দরপত্র আহ্ববানের নিয়ম থাকলেও তা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। এসব গাছের দাম লক্ষাধিক বলে জানা গেছে। গাছগুলো বেহাত হওয়ার শঙ্কা করছেন স্থানীয়রা। 

বুধবার (১৭ নভেম্বর) সরজমিনে দেখা যায় বাসভবন বানাতে নির্ধারিত স্থানের বেশিরভাগ গাছ কাটা হয়েছে। কিছু মরা গাছ এখনও দাঁড়িয়ে আছে। সেগুলোও কাটার প্রক্রিয়া চলছে।

প্রকৌশলীর বাসা বানাতে দরপত্র ছাড়াই কাটা হলো গাছ   এলাকাবাসী জানায়, গাছের আশপাশে বেশ কিছু জলাশয় ছিল। এসব জলাশয় ভরাটের পাশাপাশি গাছের গোড়ায় মোটা আস্তরের বালি ফেলা হয়। এতে হঠাৎ করেই শতাধিক গাছ মারা যাওয়ার পর সেগুলো কেটে ফেলা হচ্ছে। বিষয়টিকে পরিবেশের বিপর্যয় বলে দাবি করেছেন পরিবেশবাদীরা।

প্রকৌশলীর বাসা বানাতে দরপত্র ছাড়াই কাটা হলো গাছ   জামালপুর পরিবেশবাদী আন্দোলনের নেতা ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, গাছগুলো ছিলে শহরের অক্সিজেন সরবরাহের অন্যতম উৎস। এসব গাছ হঠাৎ কেটে ফেলায় পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। তিনি গাছগুলোর মরার যথাযথ কারণ ও এসব কাজের জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

জামালপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোবারক হোসেন গাছ কাটার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারবেন না বলে জানান। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম