বাংলা ট্রিবিউনের আতাউর জুয়েল ময়মনসিংহ প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক নির্বাচিত

ময়মনসিংহ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২২, ২১:৪৩আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ২১:৪৩

ময়মনসিংহ প্রেস ক্লাবের নির্বাহী পরিষদ ২০২২-এর নির্বাচনে বাংলা ট্রিবিউনের ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েল যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। একাত্তর টেলিভিশন ও জনকণ্ঠের জেলা প্রতিনিধি বাবুল হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ প্রেস ক্লাবের ৮০ জন সদস্যের মধ্যে নির্বাচনে ৭১ জন সদস্য ভোট দেন। নির্বাচনে যুগ্ম-সম্পাদক পদে আতাউর রহমান জুয়েল ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাছরাঙা টেলিভিশন ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি শরিফুজ্জামান টিটু পেয়েছেন ২৪ ভোট।

বাবুল হোসেন ৫২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম পেয়েছেন ১৯ ভোট। এ ছাড়া যারা নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি পদে আসম মঈন উদ্দিন ও সালিম হাসান, কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর কবীর জুয়েল, ক্রীড়া সম্পাদক পদে এম এ মোতালেব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হোসাইন শাহীদ, নাট্য ও প্রমোদ সম্পাদক পদে মামুন মাহফুজ, সদস্য পদে অমিত রায়, মুস্তাফিজুর রহমান, এ জেড এম ইমামুদ্দিন মুক্তা, মো. মোজাম্মেল হক, নিয়ামুল কবীর সজল, মীর গোলাম মোস্তফা ও শেখ মহিউদ্দিন আহমদ। পদাধিকার বলে জেলা প্রশাসক প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। 

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান