শ্রেণিকক্ষে ফিরেছে ময়মনসিংহের শিক্ষার্থীরা

ময়মনসিংহ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২২, ১২:২০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১২:২০

দীর্ঘ এক মাস পর ময়মনসিংহের প্রাথমিক বিদ্যালয়গুলো ছাড়া সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। সকাল থেকেই ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে শিক্ষা অধিদফতরের ঘোষণা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে পাঠদান শুরু হয়েছে।
 
ময়মনসিংহ মহানগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. চান মিয়া জানান, শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকেই ক্লাস চালু হয়েছে। তবে একেক দিন একেক শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে আনা হবে। 

এদিকে ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ২২ ফেব্রুয়ারি থেকে প্রাইমারি ছাড়া সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে। টিকা দেওয়া হয়েছে এমন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে এনে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করার কথা বলা হয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী