ময়মনসিংহ মেডিক্যালের সার্জারি বিভাগের প্রধানের অপসারণ দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৪

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ৫৩ ব্যাচের শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ এনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীকে কু-প্রস্তাব দেওয়ায় মেডিক্যাল কলেজটির সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আবুল কালাম আজাদের অপসারণ ও বিচার দাবি করেছেন তারা।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল গেটের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, শুধু এখন নয়, তিনি বারবার শিক্ষার্থীদের কু-প্রস্তাব দিয়ে আসছেন। শিক্ষকরা আমাদের পিতার মতো। তারা যদি আমাদের সঙ্গে এমন আচরণ করেন তাহলে আমরা কোথায় যাবো এবং কার কাছ থেকে আদর্শ শিক্ষা গ্রহণ করবো? আমরা এর বিচার চাই। আর কেউ যেন শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ না করে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করে সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ দাবি করেন, ‘সার্জারি বিভাগের ফাইনাল পরীক্ষায় এম-৫৩ ব্যাচের ২২০ জন শিক্ষার্থীর মধ্যে ৪৬ জন ফেল করেছে। এই ফেল করা শিক্ষার্থীরা পড়াশোনা ছাড়াই ডাক্তার হতে চায়। কিছু শিক্ষার্থী একটি ব্যানারে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে।’

তিনি আরও দাবি করেন, ‘আমি দায়িত্বে থাকা অবস্থায় তারা পাস করতে পারবে না, এই ভাবনা থেকেই আমাকে মেডিক্যাল কলেজ থেকে সরানোর জন্য তারা আন্দোলন কর্মসূচি পালন করছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। প্রশাসন তদন্ত করলে সত্য ঘটনা বের হয়ে আসবে।’

এ বিষয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি জরুরি কাজে বাইরে আছি। কাজ শেষ করে কলেজে এসে শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে বসে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

/এফআর/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের