ময়মনসিংহ মেডিক্যালে শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা বর্জন

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০১

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার ঘটনাকে ‘অপবাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন শিক্ষকরা। এ ঘটনায় সোমবার (২৮ ফেব্রুয়ারি) ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবিতে শিক্ষকরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেন। 

এরআগে, বৃহস্পতিবার রাতে শিক্ষকদের এক সভা থেকে ৪৮ ঘণ্টা লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। তবে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন শিক্ষকরা। 

এ ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে শিক্ষকরা কোনও ক্লাসে যোগ দেননি। শিক্ষার্থীরাও ক্লাসে আসেননি। গোটা ক্যাম্পাস প্রায় ফাঁকা ছিল।

আন্দোলনরত শিক্ষক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মনির হোসেন ভূঁইয়া বলেন, তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করা হয়েছে। সোমবার সকাল থেকে কোনও শিক্ষক ও শিক্ষার্থী ক্লাসে আসেননি বলে জানান তিনি।

উল্লেখ্য, সার্জারি বিভাগের অধ্যাপক এর বিরুদ্ধে এম-৫৩ ব্যাচের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এনে ২৩ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে অধ্যাপকের অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। এরই প্রতিবাদে ২৭ ফেব্রুয়ারি কলেজের সর্বস্তরের শিক্ষক চিকিৎসক শিক্ষার্থীরা একজোট হয়ে দোষীদের বিচার দাবিতে আন্দোলনে নামেনে।

/টিটি/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম