ময়মনসিংহের বাজারে পাওয়া যাচ্ছে না সয়াবিন তেল

ময়মনসিংহ প্রতিনিধি
০১ মে ২০২২, ১৭:৫৭আপডেট : ০১ মে ২০২২, ১৭:৫৭

ঈদের বাকি আর দুয়েকদিন। ঈদকে কেন্দ্র করে ময়মনসিংহের বাজারগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে বাজারে সয়াবিন তেলের সংকট। এ কারণে কদর বেড়েছে সরিষা তেলের।

শনিবার (৩০ এপ্রিল) ময়মনসিংহের মেছুয়া বাজার, নতুন বাজার, সানকিপাড়াসহ অধিকাংশ বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি ও খুচরা বাজারে খোলা ও বোতলজাত সয়াবিন তেল নেই। সয়াবিন তেলের দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় হলেও পাচ্ছেন না তেল। খুচরায় কিছু কিছু বিক্রেতা লুকিয়ে বেশি দামে ২০০ টাকা লিটারে বিক্রি করছেন। সামনে ঈদ। রান্নার নিত্য অনুষঙ্গ এই তেল না পেয়ে হতাশ ক্রেতারা।

ময়মনসিংহের বাজারে পাওয়া যাচ্ছে না সয়াবিন তেল

ময়মনসিংহের পাইকারি সয়াবিন তেল বিক্রেতা মেসার্স মিলনবালা পালের স্বত্বাধিকারী তপন পাল দাবি করেন, রমজানের শুরু থেকেই এবার খোলা পাম এবং সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। বর্তমানে কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছে না। সয়াবিন তেল না থাকায় এখন সরিষার তেল বিক্রি করতে হচ্ছে। তবে সরিষার তেল খাওয়ার অভ্যাস না থাকায় ক্রেতারা পড়েছেন বিপাকে।

তিনি আরও জানান, টিকে গ্রুপের পুষ্টির পাঁচ লিটারের এবং দুই লিটারের বোতলজাত কিছু সয়াবিন তেল দিয়েছিল। পাঁচ লিটারের তেলের প্রতি বোতলের সঙ্গে এক কেজি চাল ধরিয়ে দিয়েছে বিক্রি করার জন্য। ক্রেতাদের চাপের কারণে পাঁচ লিটারের বোতল এবং এক কেজি চাল সকাল ১১টার মধ্যে শেষ হয়ে গেছে।

এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বাংলা ট্রিবিউনকে জানান, রমজানের শুরু থেকে প্রতিদিনই বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কোনও ব্যবসায়ী সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
বোতলজাত সয়াবিনের সংকট, স্বস্তি নেই খোলা তেলেও
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম