আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে চললো ট্রেন

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ জুলাই ২০২২, ২১:৪৮আপডেট : ০৮ জুলাই ২০২২, ২২:১৫

বিকল ইঞ্জিন বদলে আড়াই ঘণ্টা পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে তিস্তা এক্সপ্রেস। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ট্রেনটির ইঞ্জিন গফরগাঁয়ের মশাখালী স্টেশনের আউটার সিগন্যালের কাছে বিকল হয়। পরে রাত ৯টার দিকে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন পৌঁছে চলাচল স্বাভাবিকে কাজ শুরু করে। সর্বশেষ রাত সাড়ে ৯টার পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। 

এ তথ্য নিশ্চিত করেছেন গফরগাঁও রেলওয়ে স্টেশন জিআরপি থানার ইনচার্জ মো. রফিকুল ইসলাম। 

তিনি বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৭টার দিকে মশাখালী স্টেশনের আউট সিগন্যালের এসে পৌঁছে। পরে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। বিকল ইঞ্জিন উদ্ধারে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন রাত ৯টার দিকে মশাখালী স্টেশনে এসে পৌঁছে কাজ শুরু করে। পরে রাত সাড়ে ৯টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এদিকে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় ময়মনসিং ও ঢাকা রুটে চলাচলকারী বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে ছিল। এতে ঈদের ঘরমুখী যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।

/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম