সিগারেট কেনা নিয়ে বাগবিতণ্ডা, গুলিবিদ্ধ যুবক

ময়মনসিংহ প্রতিনিধি
১০ জুলাই ২০২২, ১৫:১২আপডেট : ১০ জুলাই ২০২২, ১৫:১২

ময়মনসিংহে সিগারেট কেনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে প্রতিপক্ষের গুলিতে বাদশা মিয়া (৩০) নামে এক যুবক আহত হয়েছেন।

রবিবার (১০ জুলাই) সকাল ৯টায় নগরীর বাঘমারা এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বাদশা মিয়া নগরীর জেসিগুহ রোডের মিনার হোসেনের ছেলে। তাকে  ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, নগরীর বাঘমারা এলাকায় দোকানে সিগারেট কেনাকে কেন্দ্র করে পাশে দাঁড়িয়ে থাকা একজনের সঙ্গে বাদশার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে একজন তাকে লক্ষ্য করে গুলি করে। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সিগারেট কেনাকে কেন্দ্র করে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় অভিযুক্তদের আটকে অভিযান চলছে জানান তিনি। গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে কিনা হাসপাতালের চিকিৎসক জানাতে পারেননি। তবে হাসপাতালের সার্জারি ইউনিটের ৭ নম্বর ওয়ার্ডে বাদশা মিয়া ভর্তি আছেন বলে জানা গেছে। রাতে অস্ত্রপচারের কথা রয়েছে। অস্ত্রোপচারের পর জানা যাবে তিনি গুলিবিদ্ধ হয়েছে কিনা।

ময়মনসিংহ মেডিক্যালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতারুজ্জামান জানান, গুলিবিদ্ধ অবস্থায় বাদশা মিয়াকে হাসপাতালে ভর্তির পর অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে। এখনও অপারেশন থিয়েটারে আছেন। অস্ত্রোপচারের পরে বিস্তারিত জানানো যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান