মোবাইলফোনের টাওয়ার থেকে নামানো হলো মাদ্রাসা শিক্ষার্থীকে

নেত্রকোনা প্রতিনিধি
১০ আগস্ট ২০২২, ১৯:৫২আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৯:৫২

নেত্রকোনা শহরের রেলওয়ে বড়স্টেশন এলাকার একটি মোবাইলফোন টাওয়ারের থেকে এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ আগস্ট) জেলা শহরের সাতপাই রেলওয়ের বড় স্টেশন এলাকায় টাওয়ারের ওপর থেকে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। 

জানা যায়, ওই মাদ্রাসা শিক্ষার্থীর বাড়ি কলমামাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামে। সে জেলা শহরের একটি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, সকালে ওই শিক্ষার্থীকে টাওয়ার ওপরে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে দীর্ঘ ৬ ঘণ্টায় তাকে টাওয়ারের ওপর থেকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। এ সময় শিক্ষার্থীর মা ও বড় ভাই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

পরে উদ্ধারকর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক অবস্থায় দেখা যায় শিক্ষার্থীর কপালে একটি আঘাতের চিহ্ন রয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান