পরীক্ষা দিয়ে বেরোনোর পর এসএসসি পরীক্ষার্থীদের ওপর হামলা

নেত্রকোনা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২২, ২১:৪২আপডেট : ১২ অক্টোবর ২০২২, ২১:৪২

নেত্রকোনার মদনে এসএসসি পরীক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১২ অক্টোবর) দুপুরে ব্যবহারিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে উপজেলা সদরে তিনটি স্থানে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় চার শিক্ষার্থীকে আটক করেছে মদন থানা পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।

থানা-পুলিশ, পরীক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজ মাঠে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় জাহাঙ্গীরপুর তহুরা আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়কে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে ফতেপুর উচ্চ বিদ্যালয়। ওই খেলাকে কেন্দ্র করে তহুরা আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী ফতেপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাড়ি ফিরে যায় ফতেপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। হামলাকারী জাহাঙ্গীরপুর তহুরা আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়কে উপজেলা পর্যায়ের সব ধরনের খেলাধুলায় অংশগ্রহণ থেকে দুই বছর বিরত রাখার সিদ্ধান্ত নেয় উপজেলা ক্রীড়া কমিটি।

বিষয়টি সামনে এনে বুধবার এসএসসি পরীক্ষা শেষে তহুরা আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফতেপুর এসএসি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে ফতেপুর উচ্চ বিদ্যালয়ের ৪/৫ শিক্ষার্থী আহত হলে পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরে স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করায়। এ ঘটনায় তহুরা আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের চার জন শিক্ষার্থীকে আটক করেছে মদন থানার পুলিশ।

ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘খেলাধুলার ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। সরকারি কলেজের মোড়, মগড়া ব্রিজের পাড় ও অটো স্ট্যান্ডের কাছে তিন ভাগে তহুরা আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলা করে। আহতরা পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরেছে। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তহুরা আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রউফ জানান, ‘বুধবার আমাদের বিদ্যালয়ে এসএসসির ব্যবহারিক পরীক্ষা দিতে আসে ফতেপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মারধর করতে চাইলে ঝগড়া থামানোর চেষ্টা করি। পরে বিদ্যালয়ের বাইরে মারামারির ঘটনা ঘটেছে।’

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘পরীক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তহুরা আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি তানজিনা শাহরীন বলেন, ‘ঘটনা শুনেছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী