আড়াই মাস ধরে প্রবাসীর লাশের অপেক্ষায় কাঁদছেন স্ত্রী-সন্তান

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ মে ২০২৩, ২২:৪৬আপডেট : ২৭ মে ২০২৩, ২২:৪৬

সৌদি আরবের জেদ্দা শহরে কর্মরত অবস্থায় গত ১০ মার্চ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান ময়মনসিংহের তফাজ্জল হোসেন (৪২)। সেখানে শ্রমিকের কাজ করতেন এই রেমিট্যান্স-যোদ্ধা। মৃত্যুর আড়াই মাস পেরিয়ে গেলেও লাশ দেশে আসেনি। তার লাশের অপেক্ষায় কাঁদছেন স্ত্রী-সন্তানরা।

তফাজ্জল হোসেন (৪২) গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের ভোলার আলগী গ্রামের মৃত আশ্রাফ আলীর ছেলে। ১১ বছর ধরে সৌদি আরবে রয়েছেন।

তফাজ্জলের স্ত্রী শরীফা খাতুন বলেন, ‘গত ১০ মার্চ সৌদি আরবে স্বামী মৃত্যুবরণ করেছেন। তার লাশ সে দেশের সারফিয়াবর্ষন হাসপাতালে আছে। দীর্ঘদিন লাশ দেশে না আসায় গত ১১ এপ্রিল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালকের কাছে লিখিত আবেদন করেছি। কিন্তু এখনও লাশ আসেনি।’ 

লাশ দেশে আসবে কিনা কিংবা কবে আসবে এই তথ্য এখন পর্যন্ত জানি না উল্লেখ করে শরীফা খাতুন বলেন, ‘প্রতিদিন দুই শিশুসন্তান জানতে চায়, বাবার লাশ কবে আসবে। আমি কোনও জবাব দিতে পারি না। সরকারের কাছে অনুরোধ, যারা দায়িত্বশীল আছেন, স্বামীর লাশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।’

এদিকে, ছেলের লাশের অপেক্ষায় কাঁদছেন তফাজ্জলের মা উম্মে কুলসুম। তিনি বলেন, ‘আড়াই মাস হয়ে গেলো, অথচ এখনও লাশ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়নি। কবে লাশ আসবে তাও জানি না। সন্তানের লাশ দেশে আনার দাবি জানাই।’

এ ব্যাপারে জানতে চাইলে ময়মনসিংহের জনশক্তি জরিপ কর্মকর্তা এসএম জাহাঙ্গীর সোহেল বলেন, ‘লাশ দেশে আনার আবেদন যথাযথ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনও তথ্য পাইনি আমরা।’

/এএম/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী