পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের পরিকল্পনা করা ৪ জন গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৩, ০৯:৪৫আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৯:৪৫

জামালপুরের বকশীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও ও নাশকতার পরিকল্পনার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ আগস্ট) রাত সাড়ে ১২টায় নিলাখিয়া ইউনিয়নের আর জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- নিলাখিয়া পশ্চিম পাড়া এলাকার মইজদ্দিন (৬০), আসলাম মিয়া (৫৫), উকিল মিয়া (৪০) ও মাহবুব মিয়া (৩৫)।

এলাকাবাসী জানান, একমাস ধরে বকশীগঞ্জে তীব্র লোডশেডিং দেখা দিয়েছে। চাহিদার চেয়ে বিদ্যুতের সরবরাহ কম থাকায় সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি।

কিন্তু নিলাখিয়া ইউনিয়নের কিছু ব্যক্তি নিরবচ্ছিন্ন সরবরাহের দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করার পরিকল্পনা করেন। খবর পেয়ে রাতে বকশীগঞ্জ থানা পুলিশের আভিযানিক দল নিলাখিয়া ইউনিয়নের আর জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পরিকল্পনার সময় তাদের আটক করে।

ওসি মো. সোহেল রানা জানান, এ ঘটনায় বকশীগঞ্জ থানায় নাশকতার অভিযোগে একটি মামলা করা হয়েছে। বুধবার (২ আগস্ট) বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের